শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেল ১৪০ পরিবার

 


বাংলার কথাঃ

নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ১৪০ টি পরিবার আধাপাকা বাড়ি পেল। মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এসব ঘর ও জমি দেওয়া হয়। শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ এ আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহসহ সকল কাগজ পত্র প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম। এসময় আরও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান,উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট, কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, বাহাগিলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান শাহ্ (দুলু), চাদঁখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজার রহমান (হাফি) প্রমূখ।



এলাকার খবর