বাংলার কথাঃ
মাগুরার একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার দুই মাথা নিয়ে এই শিশুর জন্ম করে। শিশুটির উন্নত চিকিৎসার জন্য বুধবার ঢাকায় আনা হয়েছে। মঙ্গলবার একটি ক্লিনিকে শিশুটি জন্ম গ্রহণ করে। পরবর্তীতে শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে বুধবার দুপুরে শিশুটিকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।
সূত্রেমতে, মাগুরা সদর উপজেলার জগদল গ্রামের দিনমজুর পলাশ হোসেনের স্ত্রী সোনালি বেগমকে শহরের ‘মা প্রাইভেট হাসপাতালে’ ভর্তি করেন। সেখানেই বিকেল ৪ টা ৩০ মিনিটে ২ মাথা নিয়ে শিশুটির জন্ম হয়।
দিনমজুর পলাশ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘শহরের ভায়না মোড়ের হাজী সাহেব সড়কে গতকাল বিকেলে মা প্রাইভেট হাসপাতালের চিকিৎসক মাসুদুল হক আমার স্ত্রীর সিজার করেন। এর আগে আল্ট্রাসনোগ্রাফির রিপোর্টে এসেছিল সোনালি বেগমের যমজ বাচ্চা হবে। কিন্তু জন্মের পর দেখা গেল, একটিই শিশু, কিন্তু মাথা দুটি। পরে বিকেলে জেলা হাসপাতালে নিয়ে যাই।’
‘আমি তো গরিব মানুষ। এই ধরনের চিকিৎসা করানোর সামর্থ্য আমার নেই। আমি শিশুটির জন্য সমাজের বিত্তবানদের সাহায্য চাই’,। বুধবার দুপুরে শিশুটির উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।
এ ব্যাপারে মাগুরা জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমরা দুপুরে পাঁচ হাজার টাকা দিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উদ্দেশে পাঠাই।’ তিনি আরো জানান, শিশুটির পরিবার আর্থিকভাবে অসচ্ছল বলে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর তাঁর উন্নত চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
