শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন



বাংলার কথাঃ

নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে সোমবার বিকেলে উপজেলা মর্ডান মার্কেটের আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মালা অর্পণ ও কেক কাটার মধ্যে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, ছাত্রলীগের সভাপতি মাঈনুল আরফিন সপু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান জেভি, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম খোকন,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পতিরাম চন্দ্র রায় সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এলাকার খবর