বাংলার গল্পঃ
বাসর রাত বর নতুন বউকে জিজ্ঞাসা করলো বিয়ের আগে কি কেউ তোমার জীবনে এসেছিল ? আমাকে বলতে পারো এটা আজকালকার সাধারণ বিষয় থাকতেই পারে বল....
বউ ভাবলো বর তো গ্রামের সহজ-সরল তাই বলেই দেই... বউ বিছানা থেকে নেমে আলমারি থেকে একটা বক্স বের করে বরের হাতে দিল।
বক্সের ভিতরে একটা ৫০ টাকার একটা নোট আর ৭টি চাল.... বর বললো এগুলো কি বউ বললো আমি যখনই কোন ছেলেকে পছন্দ করতাম বা প্রেমে পড়তাম ১টা করে চাল বক্সে রাখতাম... বর বললো ও তার মানে তুমি ৭ জনের প্রেমে পড়েছিলে। আর এই ৫০ টাকা নোট কিসের.... বউ বললো এক সপ্তাহ আগে ১ কেজি চাল বিক্রি করে এই ৫০ টাকা নোটটা পেয়েছি আর বাকি আছে এই ৭টি চাল মাত্র এগুলো বিক্রি করতে পারিনি.... বর হাসপাতালের বেডে শুয়ে শুয়ে নার্সকে বলে নার্স এক কেজিতে কয়টা চাল থাকে।
