
বাংলার কথাঃ
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি পশ্চিমপাড়া গ্রামে আরফিনা বেগম (১৯) এক বছর আগে তালাক হওয়া স্বামীর বাড়িতে আবার সংসার করার দাবিতে অনশনে বসেছেন।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের মৃত ওয়াহাব উদ্দিনের ছেলে আলামিন ওরফে (বুটুশ) শিশুকাল থেকে উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি পশ্চিমপাড়া গ্রামে তার নানা তাহাবুল উদ্দিনের বাড়িতে খেয়ে-পড়ে বড় হয়। উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল উত্তরপাড়া গ্রামের ওহেদ আলী’র মেয়ে সাথে বছর দেড়েক আগে বিয়ে হয় একই ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি পশ্চিমপাড়া গ্রামে নানার আদলে বেড়ে ওঠা আলামিন ওরফে (বুটুশ)’র সঙ্গে।
কিন্তু বিয়ে’র মাস কয়েক পরে তাদের মধ্যে বিচ্ছেদের করুন সুর বেজে ওঠে। পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিক্রমে বিবাহ বন্ধনের বিচ্ছেদ ঘটে। বিবাহ বন্ধনের এক বছর পর তালাক হওয়া স্ত্রী পূনরায় তালাক হওয়া স্বামীর বাড়িতে ঘরসংসার করার নিমিত্তে গত ১০/০২/২১ইং রাত ৮ টা থেকে পরদিন অর্থাৎ ১১/০২/২১ইং সকাল ১১টা পর্যন্ত অনশন করেন।
এব্যাপারে বাহাগিলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার আবদুল মজিদ এর সাথে কথা হলে তিনি জানান, এক বছর আগে তালাক হওয়া স্ত্রী পূনরায় তালাক হওয়া স্বামীর বাড়িতে অবস্থান করছে বলে জানতে পেড়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে মেয়েকে বুঝিয়ে রাত ২টার দিকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। কিন্তু পরদিন দেখি সে পূনরায় ভোরে ছেলের বাড়িতে অবস্থান নেয়। আবার এলাকার মাদবরদের নিয়ে বুঝিয়ে সুজিয়ে তার বাড়িতে রেখে আসি।
এবিষয়ে বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যান আতাউল রহমান শাহ দুলু’র মুঠোফোনে একাধিক বার চেষ্টা করে ফোন রিসিভ না করায় তার কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।