নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সিট রাজীর মাঠের বাজার নামক স্থানে নানা আবু হোসেনের বাড়ী থেকে ৬ ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রেশমা আক্তারের ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে থানা পুলিশ।
এলাকা বাসী সূত্রে গতকাল ২০ ফেব্রুয়ারী শনিবার মেয়ে রেশমা আক্তারকে নিয়ে বাবার বাড়ীতে বেড়াতে আসে। আজ রবিবার দুপুর ৩ ঘটিকায় নানার ঘরে বিছানায় হাটুঁ লেগে ঝুলান্ত অবস্থায় দেখতে পেরে চেচাঁমেচিঁর শব্দ শুনে এলাকাবাসী ছুটে আসে।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের সাথে কথা হলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ থানায় নিয়ে এসেছি।
