নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৪ নং বাহাগিলি ইউনিয়ন পরিষদ মডেল হিসাবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে প্রচার প্রচারণায় অনেক এগিয়ে আছেন আতাউর রহমান আতা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কিশোরগঞ্জ উপজেলা শাখা'র যুগ্ম আহবায়ক এবং বাহাগিলি ইউনিয়ন ববিএনপি'র সভাপতি।আসন্ন বাহাগিলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগে ভাগে মাঠে নেমেছেন প্রার্থীরা। অনেকেই ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে।বাহাগিলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন বিএনপি'র দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন।
তিনি একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত্যু নমির উদ্দিন সরকারের ছেলে।তিনি পেশায় একজন বিশিষ্ট ব্যবসায়ী।
আতাউর রহমান আতা এই প্রতিবেদককে বলেন আমি বিগত ১৬ সালের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেছিলাম। বাহাগিলি ইউনিয়নের সাধারণ ভোটার তাদের ভালোবাসায় আমাকে ২৪০৭ ভোট দিয়েছিলেন।
তিনি আরো বলেন, আমি সুখে দুঃখে ইউনিয়ন বাসীর পাশে ছিলাম আছি এবং থাকবো। অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়লাভ করবো এবং বাহাগিলি ইউনিয়ন পরিষদকে ডিজিটালাইসড হিসাবে গড়ে তুলবো ও ইউনিয়ন পরিষদের সেবা সাধারণ ভোটারের দ্বোড় গোড়ায় পৌছায় দিবো।
বাহাগিলি ইউনিয়নকে আধুনিক শিক্ষার পাশাপাশি স্কুল,মাদরাসা, মসজিদ,মন্দির গীর্জা সহ অন্যন্য ধর্মীয় উপাসালয় প্রতিষ্ঠা করবো।
বয়স্ক ভাতা,বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সরকারী সকল সুবিধা ওয়ার্ড ভিত্তি মনিটরিং সেল গঠন করে বিতরণ করবো।
নারী শিশু নির্যাতন, মাদক, জুয়া, শিশু শ্রম, ইভটিজিং সহ অসামাজিক কার্যক্রম
প্রতিহত করার জন্য প্রতিরোধ কমিটি গঠন করবো।

