শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

মাওলানা ইদ্রিস আলী কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগাম প্রচার প্রচারণায় জনপ্রিয়তার শীর্ষে




নীলফামারী জেলা প্রতিনিধিঃ


আসন্ন কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন মাওলানা ইদ্রিস আলী।তিনি একই ইউনিয়নের ছিট রাজীব ৪ নং ওয়ার্ডের মৃত্যু জমশের আলীর ছেলে।তিনি চট্রগ্রাম হাট হাজারী আরবী বিশ্ববিদ্যালয় হতে দাওয়ারে হাদীস মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন এবং শ্যামপুর বন্দর দারুল হুদা আরবী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহাপরিচালক হিসাবে কর্মরত আছেন।তার নিজস্ব উদ্যোগে ৫ তলা বিশিষ্ট বিল্ডিং সহ হেফজ বিভাগ, কিতাব খানা এবং এতিম বাচ্চাদের জন্য গড়ে তুলেছেন লিল্লাহ বোডিং সেখানে প্রায় ১ শ বাচ্চার বিনামূল্যে খাবার ব্যবস্থা আছে।


 ইতিমধ্যে তিনি কিশোরগঞ্জ ইউনিয়ন ব্যানার, ফেস্টুন সহ পোস্টার লাগিয়ে অনেকের সাথে মত বিনিময় করে বেড়াচ্ছেন এবং ইউনিয়ন বাসীর নিকট দোয়া ও সসমর্থন প্রত্যাশা করেছেন।তার পরিকল্পনা মাফিক প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠন করবেন বলে আশা বাদ ব্যক্ত করেছেন।


তার সাথে কথা হলে তিনি এই প্রতিবেদককে বলেন,আমি একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। অত্র ইউনিয়ন বাসীর আন্তরিকতা সহানুভূতি ও ভালোবারায় সিক্ত হয়ে জনগনের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে প্রথমেই তিনি কিশোরগঞ্জ ইউনিয়নকে আধুনিক শিক্ষা নগরী হিসাবে গড়ে তুলবেন।তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে ইউনিয়মকে ডিজিটালাইড করবো।


জুয়া,মাদক,নারী নির্যাতন,বাল্য বিবাহ, শিশু নির্যাতন,শিশু শ্রম বন্ধের নিমিত্তে প্রতিটি ওয়ার্ডে  প্রতিরোধ কমিটি গঠন করা হবে এবং সরকারী সকল সুবিধা যে কোন প্ররোদণা যথাযোগ্য স্থানে পৌছানোর মনিটরিং সেল গঠন করা হবে।বিধবা,বয়স্ব ও প্রতিবন্ধি ভাতা শতভাগ নিশ্চিত করতে হবে।তিনি আরো বলেন, কৃষি বিভাগে সরকারী সকল প্রনোদনা যেমন সার বীজ সহ অন্যান্য সরঞ্জামাদি প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মাঝে বিতরণ করা হবে।


তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড।  শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী ও যুগোপযোগী হিসাবে গড়ে তোলা হবে। ইউনিয়ন পরিষদের উন্নয়ন মূলক বরাদ্দ থেকে  স্কুল, মাদরাসা, মসজিদ এতিমখানা,রাস্তা ঘাট, কার্লভাট নির্মাণ সহ ব্যবহারের উপযোগী হিসাবে গড়ে তোলা হবে।


তিনি আশাব্যক্ত করে বলেন, কিশোরগঞ্জ ইউনিয়নের মানুষ অত্যন্ত সহজ সরল আমি বিশ্বাস করি তাদের সু চিন্তিত রায় আমাকে দিবেন।

এলাকার খবর