নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নে গড়ে উঠেছে যত্রতত্র পরিবেশে বেকারী কারখানা। উৎপাদিত খাদ্য সামগ্রী কোন কিছুই তোয়াক্কা না করে চলছে বাজার জাত করন।
আজ ৮ ফেব্রুয়ারী ২০২১ বিকাল ৪ ঘটিকায় সুনির্নিষ্ট অভিযোগের ভিতিত্তে নয়ালখালে অবস্থিত দরবার বেকারী কারখানায় নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও উৎপাদন এবং মেয়াদউর্ত্তীন তারিখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করেন। নিতাই কাচারী হাট ভাই ভাই বেকারীতে একই অবস্থা চোঁখে পড়লে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রোকসানা বেগম।
