শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১

 



নীলফামারী জেলা প্রতিনিধি: 


নীলফামারীর কিশোরগঞ্জে কার্গো সার্ভিসের ধাক্কায় ছায়েদুল ইসলাম(৪২) নামের এক ভ্যান যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়াও ভ্যান চালক গুরুতর আহত হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


গতকাল মঙ্গলবার রাত ১০ উপজেলার সদর ইউনিয়নের দ: রাজিব গ্রামের জুম্মার পার নামক স্থানে কিশোরগঞ্জ- রংপুর মহাসড়কে এ ঘটনাটি ঘটে। তিনি রাজিব বাঁকুড়ী পাড়া গ্রামের মৃত্যু ছফর উদ্দিনের ছেলে।


এলাকাবাসী ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে- রাত ১০ ছায়েদুল ইসলাম একই গ্রামের মোরছালিনের ভ্যান যোগে কিশোরগঞ্জ যাওয়ার পথিমধ্যে জুম্মার পাড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক নীলফামারী থেকে ছেড়ে আসা সিয়াম সুবহ্ কার্গো সার্ভিস চট্ট মেট্রো- ট ১১- ৯৫৩০ ঘটনাস্থলে ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে তিনি (ছায়েদুল) রাস্তায় ছিটকে পড়ে নাক মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।

 

পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে,  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ও পুলিশের সহায়তায় কার্গো সার্ভিস সহ চালককে আটক করে থানায় নিয়ে আসে।


ব্যাপারে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল মৃত‍্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এলাকার খবর