বিশেষ প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা যুবদলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ ১ এপ্রিল বিকাল ৫ ঘটিকায় অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের সভাপতি একেএম তাজুল ইসলাম ডালিমের সভাপতিত্বে ও ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম দুলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রামানিক, সম্পাদক তারিক আজিজ, সি:সহ-সভাপতি নাদিম রেজা, সহ-সভাপতি আব্দুস সাত্তার বকুল, যুগ্ম সা:সম্পাদক পারভেজ আলম গুড্ডু।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন প্রামানিক বলেন, দেশে আবারও করোনা মহামারী দেখা দিয়েছে। সবাইকে সতর্কতামূলক চলার আহবান জানান।
এ সময় তিনি কিশোরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করেন।
