নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বালুবোঝাই মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী গুরুত্বর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে। ইজিবাইকের ৫ যাত্রী বেঁচে গেলেও ইজিবাইকটি ভেঙ্গে চুরমার হয়ে যায়। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ৩ ঘটিকায় কিশোরগঞ্জ পল্লী বিদ্যুত অফিসের সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানায় , কিশোরগঞ্জ উপজেলা থেকে একটি যাত্রীবাহী ইজিবাইকে ৫ জন যাত্রী জলঢাকা উপজেলার দিকে যাচ্ছিল, ইজিবাইকটি কিশোরগঞ্জ বাজার পাড় হয়ে উপজেলা পল্লী বিদ্যুত অফিসের সামনে পৌঁছালে পিছন দিক থেকে বেপরোয়া গতীতে আসা একটি বালু বোঝাই মাহিন্দ্র ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দিলে এলাকাবাসী আহতদের উদ্ধার করে। আহতরা হল জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের নুর ইসলাম (৩৫) মশিউর রহমান (৫৫) আলআমিন (৩০) শাহিনুর (৩৫) এবং নীলফামারী জেলা সদরের কচুকাটা গ্রামের এন্দাদুল মিয়া (২৫)। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচাজ আব্দুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভতি করা হয়েছে। পুলিশ যাওয়ার আগেই বালুবোঝাই ট্রাক্টরটি পালিয়ে গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
