বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমিসহ রাস্তাঘাট। হুমকির মধ্যে পড়েছে আশপাশের বসতবাড়িও।
বিভিন্ন ডোবা ও পুকুর থেকে ড্রেজার মেশিন বসিয়ে পাইপের মাধ্যমে অবাধে বালু উত্তোলন করছে। প্রশাসনিকভাবে নিষেধ থাকলেও আইন অমান্য করে তারা সর্বত্র এ কাজ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রনচন্ডি ইউনিয়নের কুটি পাড়া গ্রামে ড্রেজার মেশিন বসিয়ে প্রকাশ্যেই বালু উত্তোলনের কাজ চলছে।
চোখঁ রাখুন
