শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন :হুমকির মুখে ফসলী জমি

 



নীলফামারী জেলা প্রতিনিধি:


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের কুটি পাড়া গ্রামে আব্দুর রাজ্জাকের চলছে অবাধে বালু উত্তোলন ও বিক্রয় কার্যক্রম।


সরজমিনে গিয়ে জানা যায়, তার নিজস্ব প্রায় ১৫ শতাংশ জমির ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় প্রায় ১০০ মিটার গভীর হওয়ায় আশেপাশের অনেক ফসলী জমি হুমকির মুখে পড়ে আছে।

নাম প্রকাশ না করার শর্তে এক কৃষক বলেন,হামরা কৃষি কাজ কাম করি খাই।এলাকাবাসী বিপদে আছি। যতবড় গভীর হইছে যে কোন সময় ভেঙ্গে যেতে পারে। 

আরও এক কৃষক বলেন উপরি মহলকে ম‍্যানেজ করে প্রশাসনের চোখঁ ফাকিঁ দিয়ে দিনের পর দিন অবাধে চালাচ্ছে বালুর ব‍্যবসা। প্রতিদিন ৪০/৫০ টি মাহিন্দ্র ট্রাক্টর যাতায়াত করায় যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে।


এ বিষয়ে বালু পয়েন্টের মালিক আব্দুর রাজ্জাকের সাথে কথা হলে তিনি বলেন, আশেপাশের সব জমি আমার। এখানে কিছু লোকের কর্মসংস্থার ব‍্যবস্থা করেছি।


এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি)রাকিবুজ্জামান রাকিব  বলেন, অভিযোগ পেয়েছি ব‍্যবস্থা নিবো।

এলাকার খবর