নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাধারণ মানুষের দোড়গোড়ায় চিকিৎসা সেবা দেয়ার কথা থাকলে ও মিলছে স্বাস্থ্য সেবা। চরম দুর্ভোগ ছিন্নমূল মানুষ।
উপজেলার ৯ ইউনিয়নে ছিন্নমূল মানুষের স্বাস্থ্য সেবার নিশ্চিত করণের জন্য গড়ে উঠেছে ৩৫ কমিউনিটি ক্লিনিক। সকাল ৯ হইতে দুপুর ৩ পর্যন্ত খোলা রাখার বিধান থাকলে ও সঠিক সময় খোলা ও বন্ধ করা হচ্ছে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ডাঙ্গার হাট কমিউনিটি ক্লিনিকের ওয়ালে সময়সীমা কথা উল্লেখ আছে।সকাল ৯ ক্লিনিক খোলার সময়সীমা উল্লেখ থাকলেও ১০:৪০ মি: পর্যন্ত এই প্রতিবেদক থাকাকালীন খোলা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে এক ভুক্তভোগী বলেন, সরকার আমাদের গরীব মানুষের স্বাস্থ্য সেবার জন্য এই ক্লিনিক গুলো চালু করছে। সকাল ৯ খোলার কথা কিন্ত ১১ পর্যন্ত ও খোলা হয় না আবার জোহরের আযান দিলে বন্ধ করে চলে যায়।আর ও অভিযোগ করেন, দুপুর ১ টার সময় আসলে ঔষধ দেয় না।
এ বিষয়ে উক্ত কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে নিয়োজিত সি এইচ সিপি নুরুন্নবী লিটনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,সকাল ৯ থেকে ৩ পর্যন্ত খোলা থাকে কিন্ত আজকে একটু দেরী হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা আবু শফি মাহমুদ বলেন,আমি অভিযোগ পেয়েছি।সে সকল সিএইচসিপি বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
