শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে ১ সন্তানের জননী উধাও

 



নীলফামারী জেলা প্রতিনিধি: 


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গদা উচাঁপাড়া গ্রামের মাজেদুলের  স্ত্রী ১ ছেলে সন্তানের জননী একই গ্রামের আনারুল ইসলামের ছেলে আব্দুল জলিলের সাথে উধাও হয়েছে।


ঘটনাটি ঘটেছে ২১ এপ্রিল -২০২১ ভোর ৪ ঘঠিকায়। পারিবারিক সূত্রে জানা যায়, রাতে একসাথে সেহরী খেয়ে ঘুমিয়ে পড়ে।৩ বছরের তাদের ছেলে সন্তান প্রসাব করার জন‍্য উঠলে স্বামী দেখতে পান স্ত্রী বিছানায় নাই।পরে তার চিৎকার চেচাঁমেচি শুনে প্রতিবেশীরা ছুটে আসে। পরবর্তীতে তিনি জানতে পারেন আব্দুল জলিলের সাথে তার স্ত্রীর প্রেমের সম্পর্কের কথা।


এ বিষয়ে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, এ ব‍্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে।

এলাকার খবর