নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অসহায়ত্বের সহায়ক ফেসবুক গ্রুপের সৌজন্যে ইফতার বিতরণ করা হয়েছে।
গতকাল ২৩ এপ্রিল -২০২১ অসহায়ত্বের সহায়ক ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন মোঃরফিক শাহ্ সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ জনাব আব্দুল আউয়াল বিশেষ অতিথি জনাব মশিউর রহমান সহকারী শিক্ষক মাগুড়া পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।তার গ্রুপের সহযোদ্ধা এডমিন মডারেটরের পক্ষে কিছু অসহায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। কিশোরগঞ্জের চারটি জায়গায় ইফতার পরিবেশন করা হয় কিশোরগঞ্জ বৃদ্ধা শ্রম,থানা মোড়,পানির ফোয়ারা ঝর্ণার মোড় ও উপজেলা মোড়।
