শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে ২১টি দোকান পুড়ে ছাই

 





কিশোরগঞ্জ থেকে,

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজারে  এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি দোকান ঘর পুড়ে ছাই। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) আনুমানিক সকাল ৭টার দিকে বড়ভিটা বাজারের পূর্বদিক থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
কিশোরগঞ্জ ও জলঢাকার ফায়ার সার্ভিস-এর দুটা ইউনিট দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে চেষ্টা চালিয়ে দীর্ঘ দেড় ঘন্টা পর এই আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিস জলঢাকা শাখার দায়িত্বরত অফিসার জনাব মাহমুদ আল রিফাত জানান, আনুমানিক ধারনা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে নাহিদ ইলেকট্রনিস্ক, সাদাকাত ট্রেডার্স, পায়েল স্টোর, বাহারুল মেডিসিন স্টোর সহ মোট ২১ জন দোকান মালিকের দোকান ঘর এবং পন্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে নগদ টাকা, পন্যসামগ্রি, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্তরা।
এলাকার খবর