নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা উপজেলার চাপানীর থেকে জলঢাকা যাওয়ার পথিমধ্যে ডাবল ব্রীজ নামক স্হানে বাস ও মোটর সাইকেল সংর্ঘষে মোটর সাইকেলে থাকা ৩ জনের মধ্যে ১জন ঘটনা স্হলে নিহত হন ও ২ জন গুরুতর আহত হয়েছে।
৮ এপ্রিল-২০২১ রাত ৮ ঘটিকায় জলঢাকা উপজেলার ডাবল ব্রীজে নামক স্হানে এ ঘটনা ঘটে। নিহত হালিমুর রহমান( ২০) নীলফামারীর ডিমলা উপজেলার ৮ ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা ওয়ার্ডের গ্রামপুলিশ মমিনের ছেলে। আহতরা একই গ্রামের আজিজার রহমান (বেদার) ছেলে বাবুল ইসলাম বাবু(২২) ও আয়নাল হকের ছেলে রুবেল (২০) প্রত্যক্ষদর্শিরা জানায়, আহতদের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
