শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

সৈয়দপুরে কন্যাকে ধর্ষণের দায়ে পিতা আটক

 


__________________

সৈয়দপুরে নিজের মেয়েকে ধর্ষণের মামলায় আটক করা হয়েছে পিতাকে। মো. রুস্তম আলী (৫০) নামের ওই ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।  গত বুধবার রাতে এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়। মামলাটি করেন ওই ব্যক্তির স্ত্রী। মামলায় বলা হয়, শহরের উপকন্ঠে ঢেলাপীর উত্তরা আবাসন এলাকার বাসিন্দা তিন সন্তানের জনক রুস্তম আলী (৫০)। গত ২০১৯ সালের ২৮ অক্টোবর  রুস্তম আলীর স্ত্রী তাঁর ছোট মেয়েকে বাড়িতে রেখে বড় মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে যান। 


পরদিন ২৯ অক্টোবর গভীর রাতে বাড়িতে একা পেয়ে লম্পট পিতা রুস্তম আলী তার ছোট মেয়েকে (১৫) জোরপূর্বক ধর্ষণ করে। এরপর থেকে তিনি সুযোগ পেয়ে বিভিন্ন সময় তার মেয়েকে ধর্ষণ করে আসছিল। এর প্রায় দুই মাস পর ধর্ষণের শিকার মেয়েটি ঘটনার বিষয়ে তার মাকে জানায়। কিন্তু তাঁর মা পরিবারের মান সম্মান এবং স্বামী কর্তৃক তালাকের হুমকির কারণে ঘটনাটি গোপন রাখেন। এর এক পর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে ধর্ষক পিতা তাঁর স্ত্রী ও মেয়েটিকে নীলফামারী সদরের অজ্ঞাত এক বাড়িতে নিয়ে গর্ভপাত ঘটান।


এদিকে, গত বুধবার (২৮ এপ্রিল) বিকেলে পারিবারিক কলহের কারণে রুস্তম আলী তার স্ত্রীকে মারপিট করেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে এলাকাবাসীর সম্মূখে পিতা কর্তৃক  মেয়েকে ধর্ষণের বিষয়টি  ফাঁস করে দেয়। এ সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায়  মেয়েটির মা বাদী হয়ে গতকাল বুধবার রাতে সৈয়দপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 


সৈয়দপুর থানার  অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করেন।

এলাকার খবর