শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জ বজ্রপাতে নিহত ১ আহত ৩




নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বজ্রপাতে কবিনুর ইসলাম মাহের (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এবং আহত হয়েছেন আরও ৩ জন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী কাছারী পাড়া গ্রামে। নিহত ওই যুবক একই গ্রামের কুতুব উদ্দিনের ছেলে।

আহতরা হলেন, একই গ্রামের শাহাদার ইসলামের ছেলে নাজমুল ইসলাম(৩২),মৃত্যু মফেল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০),মাজেদুল ইসলামের ছেলে মোঃ স্বাধীন ইসলাম(২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল বেলা কাজ করার জন্য মাঠে গেলে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়।নিহত কবিনুর ও অন্যান্যরা জীবন বাঁচানোর তাগিদে ছুটতে থাকে সেচ পাম্পের ঘরের দিকে। আকস্মিক বজ্রপাতের সময় ঘটনাস্থলেই কবিনুর মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। পরে তাঁদের উদ্ধার করে ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১ জনকে কিশোরগঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়।


পুটিমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

এলাকার খবর