নীলফামারী জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রেস ক্লাব কিশোরগঞ্জ শাখা'র উদ্যোগে গরীব ও অসহায় মানুষের জন্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
নীলফামারীর কিশোরগঞ্জ থানা মোড়স্থ উপজেলা কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত সামগ্রীর প্রতি প্যাকেটের মধ্যে লাচ্ছা সেমাই ১ কেজি ও চিনি ১ কেজি সহ ১৫০ অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কিশোরগঞ্জ শাখা'র আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন সকল সদস্য বৃন্দ।
