শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে ২ দিন ব‍্যাপী মৎস প্রশিক্ষণ

 



নীলফামারী জেলা প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা মৎস অফিস আয়োজিত দুই দিন ব‍্যাপী গুলশা, পাবদা ও ট‍্যাংরা চাষে ইউনিয়ন পর্যায়ে মৎস চাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রযুক্তি

 (২ য় পর্যায় ) (২ য় সংশোধিত) এর আওতায় ১ ম ধাপের আরডি ও এফ এফ দের মৎস বিষয়ক এই প্রশিক্ষণের আয়োজন করেন উপজেলা মৎস অফিসার আবুল কাশেম।উক্ত প্রশিক্ষণে ১৮ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন।


আজ ২ মে -২০২১ কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ‍্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রশিক্ষণ প্রদান করেন উপ-পরিচালক ডঃ মুহাঃ সাইনার আলম, উপ- প্রকল্প পরিচালক বদরুজ্জামান মানিক ও সহকারী পরিচালক আনোয়ার হোসেন।


মাছ চাষী ইয়ামিন কবির স্বপন বলেন সরকারী প্রশিক্ষণ নিয়ে আমরা  মাছ চাষের প্রতি আগ্রহী হলে  মাছের চাহিদা মেটানো সম্ভব হবে।


এ বিষয়ে জানতে চাহিলে উপজেলা মৎস অফিসার আবুল কাশেম বলেন, এই প্রশিক্ষণ নিয়ে অনেকের মাছ  চাষ আগ্রহী হবে।

এলাকার খবর