শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

 


বাংলার কথাঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নে চঞ্চল কুমার রায় (৩০) এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।


শনিবার (২২ মে) সকাল ৭ ঘটিকায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের যোগীপাড়া গ্রামে নিজ জমির সাথে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে গলায় ফাসঁ দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওই যুবক একই গ্রামের আন্মিকান্ত রায়ের ছেলে।


পারিবারিক সূত্রে জানা যায় , কল্পনা রানীর সঙ্গে তার ১০ বছর আগে বিয়ে হয় এবং তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। শুক্রবার রাতে প্রতিদিনের মতো ফিরে এসে ঘরে যান।রাতে স্বামীকে ঘরে না পেয়ে খুঁজতে গিয়ে এক পর্যায়ে বাড়ির সামনে ধান খেতের সাথে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেয়।


কিশোরগঞ্জ থানার ইউডি অফিসার অপূর্ব রায যুবকের মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেন।

এলাকার খবর