শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে বঙ্গবন্ধূ গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন

 



নীলফামারী জেলা প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।


আজ শুক্রবার ২৮মে -২০২১ স্থানীয় ষ্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রোকসানা বেগমের সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট,উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাকির হোসেন বাবুল।


এ সময় আরো উপস্থিত এম.পি প্রতিনিধি রেজাউল আলম স্বপন,উপছেলা পরিষদ ভাইস চেয়ারম‍্যান রবিউল ইসলাম বাবু, কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ,নিতাই ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক,উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সিএসএম তপন।


টুর্নামেন্টে কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় নিতাই ইউপি একাদশ বনাম গাড়াগ্রাম ইউপি একাদশকে ১-০ গোলে পরাজিত করে।

এলাকার খবর