শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

ড্রেজার মেশিন দিয়ে অবাধে চলছে বালু উত্তোলনঃহুমকির মুখে রাস্তাঘাট সহ ফসলী জমি

 


নীলফামারী জেলা প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের কিসামত গ্রামে ড্রেজার মেশিন দিয়ে অবাধে চলছে বালু উত্তোলন। রাস্তাঘাট সহ ফসলী জমি চরম হুমকির মুখে। বাড়ীর উঠানে গর্ত খুড়ে ড্রেজার মেশিন লাগিয়ে চলছে বালু উত্তোলন। গর্তের গভীরতা কমপক্ষে ত্রিশ (৩০) ছাড়িয়েছে। অবিলের বাজার যাওয়া একমাত্র রাস্তার পাশে গভীর গর্ত খুড়ে বসানো হয়েছে ড্রেজার মেশিন। ঝুকিপূর্ণ অবস্থায় আছে রাস্তাঘাট বাড়ী সহ কোমলমতি শিশুরা।


মেশিন মালিক আলামিনের সাথে কথা হলে তিনি বলেন, আমি স‍্যারের কাছে অনুমতি নিয়েছি। স‍্যারের পরিচয় জানতে চাইলে তিনি মুখ খুলতে নারাজ। আলামিন একই গ‍্যামের মতিয়ার রহমানের ছেলে।

এলাকার খবর