শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে যত্রতত্র পরিবেশে উৎপাদন হচ্ছে লাচ্ছা সেমাইঃ ভুয়া নামে চলছে বাজারজাত

 



বিশেষ প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নয়ালখাল বৈদ‍্যপাড়ায় দরবার বেকারীতে যত্রতত্র পরিবেশে  উৎপাদন হচ্ছে লাচ্ছা সেমাই,রুটি, বিস্কুট সহ নানান খাদ‍্য সামগ্রী। ভাই ভাই ফুড প্রোডাক্টস (ঢাকা)ও সুরুচী ফুড প্রোডাক্টসের (বগুড়া) মোড়ক ব‍্যবহার করে বাজারজাত করে আসছে।



গতকাল ৪ মে -২০২১ দুপুর ৩ ঘটিকায় সরেজমিনে গিয়ে দেখা যায় স্বাস্থ‍্য বিধির তোয়াক্কা না করে নোংরা পরিবেশে উৎপাদক হচ্ছে লাচ্ছা সেমাই,রুটি, বিস্কুট সহ নানান খাদ‍্য সামগ্রী।

দরবার বেকারীর নাম থাকলেও অন‍্য প্রতিষ্ঠানের মোড়ক ব‍্যবহার করা হচ্ছে।ভাই ভাই ফুড প্রোডাক্টস (ঢাকা)ও সুরুচী ফুড প্রোডাক্টস (বগুড়া) ভুয়া নামকরণ দিয়ে লাচ্ছা সেমাই প‍্যাকেট করে বাজারজাত সহ প্রতারণা করে প্রতিষ্ঠানটি।


একদিকে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে  সরকার অন‍্যদিকে হুকমির মুখে পড়ছে কোমলমতি শিশুসহ জনসাধারণ।


এ বিষয়ে দরবার বেকারীর মালিক বেলাল হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ও তাকে পাওয়া যায়নি।

পরবর্তীতে পরিচালক (ছেলে) হাদিউজ্জামান হাবিবের সাথে মুঠাফোনে কথা হলে তিনি জানান, লাচ্ছা সেমাই খোলামেলা রাখলে নষ্ট হবে যাবে তাই ভাই ভাই ফুড প্রোডাক্টস (ঢাকা) ও সুরুচী ফুড প্রোডাক্টস (বগুড়া) নামীয় খালী প‍্যাকেট কিনে এনে প‍্যাকেট জাত করেছি। বিষয়টি বৈধ নয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এতো টাকা খরচ সেমাই তৈরী করে রাখবো কোথায়।



এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম বলেন,কিছু দিন আগে নোংরা পরিবেশে খাদ‍্য সামগ্রী উৎপাদনের কারনে ভ্রাম‍্যমান আদালতে দরবার বেকারী ও ভাই ভাই বেকারী জরিমানা করা হয়েছিল।

এলাকার খবর