শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণের উদ্বোধন



নীলফামারী জেলা প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার জি আার ক্যাশ জনপ্রতি ৫ শত করে টাকা বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।


আজ  ০৬ মে/ ২১ খ্রিঃ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু হাসনাত (অতিঃদায়িত্ব)


উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম জানান, এই উপজেলায় ৯ ইউনিয়নে মোট ৪ হাজার ৫ শত পরিবারকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা  উপহারস্বরুপ জন প্রতি ৫ শত টাকা করে দেয়া হচ্ছে। ইউনিয়ন প্রতি ৫ শত পরিবার অর্থাৎ ২,৫০,০০০/- টাকা বরাদ্ধ দেয়া হচ্ছে। এতে গোটা উপজেলায় মোট ২২ লাখ ৫০ হাজার টাকা জিআর ক্যাশ বিতরণ করা হবে।

এলাকার খবর