নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে ইউনিয়ন পর্যায়ে মৎস চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২ য় পর্যায়), (২ য় সংশোধিত) এর আওতায় ২ য় ধাপের আরডি ও এফএফ-দের মৎস চাষ বিষয়ক প্রশিক্ষণ মাস্ক পরিধান করে সামাজিক দুরত্ব বজায় রেখে শুরু করা হয়েছে।
আজ ১ মে-২০২১ সকাল ১০ ঘটিকায় কিশোরগঞ্জ বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ে শ্রেণী কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়।
গত ২ ও ৩ মে -২১ প্রথম ধাপের প্রশিক্ষণে ১৮ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিল। উক্ত ১৮ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে ২ ধাপের প্রশিক্ষণ শুরু হয়।কার্প মিশ্র চাষ, গুলশা/পাবদা/ট্যাংড়া চাষ এবং মনোসেক্স তেলাপিয়া চাষ ব্যবস্থনাপনা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
এ বিষয়ে মাছ চাষী কিশোরগঞ্জ যদুমানি গ্রামের রশিদুল ইসলাম বলেন, প্রশিক্ষণ নিয়ে মাছ চাষ করতে পারলে অনেক লাভবান হওয়া যাবে।
মাছ চাষী ছিট রাজীব গ্রামের স্বপন বলেন,সরকারী ভাবে এই প্রশিক্ষণ নিয়ে বেকার যুবকরা মাছ চাষে উদ্বৃদ্ধ হলে দারিদ্র বিমোচণ ঘটবে, সাধারণ মানুষের ভিটামিনের চাহিদা পূরণ করবে, অন্যদিকে বেকারত্ব দূর হবে।
মাছ চাষী গাড়াগ্রাম গ্রামের নিশান বলেন, প্রশিক্ষণার্থীকে সরকারী সুযোগ সুবিধা পেলে যেমন- মাছ ও খাদ্য সরবরাহ করিলে বেশি বেশি মাছ উৎপাদনে সক্ষম হবে।
এ বিষয় উপজেলা মৎস অফিসার আবুল কাশেম বলেন, প্রকৃত মাছ চাষী ও বেকার যুবকরা প্রশিক্ষণ নিয়ে উদ্বদ্ধ হবে এটাই মৎস অধিদপ্তের লক্ষ্য।
