বাংলার কথাঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শাখা'র বাংলাদেশ প্রেস ক্লাবে’র প্রতিষ্ঠাতা মহাসচিব সাংবাদিক ফরিদ খাঁন এর নির্দেশে বাংলাদেশ প্রেস ক্লাব ‘ নীলফামারী জেলা শাখার আহবায়ক মাইনুল হক ও সদস্য সচিব আব্দুল বারী স্বাক্ষরিত ৭ সদস্য বিশিষ্ট কিশোরগঞ্জ উপজেলায় আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।
মুক্তিযুদ্ধের চেতনায় সর্বস্তরের সাংবাদিকদের ঐক্যবদ্ধতা এবং সারাদেশব্যপী সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত গভঃরেজিঃ নং –৯৮৭৩৬/১২।
দৈনিক বর্তমান দিনকাল ও বাংলাদেশ সংবাদ প্রতিদিন নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন কে আহবায়ক ও দৈনিক আজকের সংগ্রাম কিশোরগঞ্জ প্রতিনিধি ইয়ামিন কবির স্বপনকে সদস্য সচিব করে ৭ সদস্যের এই কমিটিতে দৈনিক প্রথম খবর পত্রিকার কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, দৈনিক দেশের কন্ঠ কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ আব্দুস ছালাম, দৈনিক দেশের পত্র কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ জিন্নুর রহমানকে যুগ্ম আহবায়ক এবং অপরাধ বিচিত্রা জেলা প্রতিনিধি মোঃ আবু সুফিয়ান সদস্য (সাংগঠনিক), এপিএন ২৪ টিভির কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম রাজুকে সদস্য (অর্থ)করে কমিটি প্রদান করা হয়।
দৈনিক বর্তমান দিনকাল ও বাংলাদেশ সংবাদ প্রতিদিন নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেনকে আহবায়ক কমিটি প্রদানে প্রতিষ্ঠাতা মহাসচিব সাংবাদিক ফরিদ খাঁনসহ নীলফামারীর জেলা শাখা'র সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
