কিশোরগঞ্জ থেকে,
মুজিব বর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকার অনুযায়ী সারাদেশের ন্যায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দ্বিতীয় পর্যায়ের ১৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়।
শনিবার (২০ জুন) সকাল ১১ ঘটিকায় উপজেলা হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতক জমিসহ বাড়ি প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আবুল কালাম বারি পাইলট, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান রাকিব, কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা আ’লীগের সভাপতি জাকির হোসেন বাবুল,
সাঃ সম্পাদক মশিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল, এবং ৯ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এসময় উপস্থিত ছিলেন।
