শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে কাবিটা'র বরাদ্দ দিয়ে ব‍্যাপক উন্নয়নের ছোয়া এ যেন শহরে রুপান্তরিত হয়েছে



নীলফামারী প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গ্রাম বাংলার অবকাঠামো উন্নয়ন হয়েছে চোখেঁ পড়ার মতো। বর্তমান সরকারের আধুনিকরণের ফলে উপজেলার গ্রামের দৃশ্যপট বদলে গিয়ে শহরের আলোকসজ্জায় ফুটে উঠেছে।গ্রাম থেকে গঞ্জের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের ফলে কৃষি, ব্যবসা, শিক্ষা,স্বাস্থ‍্যখাতে ব‍্যাপক উন্নয়ন হচ্ছে। জানা গেছে, ২০২০-২১ অর্থ বছরে গ্রামীণ অবকাঠোমো সংস্কার কর্মসূচির আওতায়, নীলফামারী -৪ আসনের সংসদ সদস‍্য জনাব আহসান আদেলুর রহমান আদেলের বিশেষ বরাদ্দ কাবিটা ২য় ৩য় পর্যায়ে ৭৬ লাখ ৩ হাজার ১৬৭ টাকা টাকা ব্যয়ে উপজেলার ৯ ইউনিয়নে ২৮ প্রকল্পের অধীনে সড়ক এইচবিবি করণ, সিসি ছলিং ও মাটি ভরাটের কাজ সুসম্পূর্ণ হয়েছে।কিশোরগঞ্জ ইউনিয়নে ৫,রনচন্ডী ইউনিয়নে ৩,গাড়াগ্রাম ইউনিয়নে ২, মাগুড়া ইউনিয়নে ২, পুটিমারী ইউনিয়নে ৫, বাহাগিলি ইউনিয়নে ৪ এবং চাদঁখানা ইউনিয়নে ২ রাস্তার কাজ চলছে।  উপজেলা ত্রান ও দূর্যোগ অধিদপ্তর এসব কাজ বাস্তবায়ন করেছেন।


আজ শনিবার ২৬ জুন-২০২১ সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মাগুরা ইউনিয়নের করল্লাবেচা পাড়ার আতিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবৎ এই সড়ক চলাচলের অনুপযোগী ছিল।একটু বৃষ্টি হলেই চরম দুর্ভোগে পড়ত‍ে হতো।এতো নোংরা যাতায়াত ব‍্যবস্থার কারণে উৎপাদিত ফসল ঘরে তুলতে যেমন সমস‍্যার সম্মুখীন হতে হতো ঠিক তেমনি ছেলে মেয়েরা স্কুল কোচিং সেন্টার কষ্ট করে প্রতিনিয়ত চলতে হতো এবং অত্র এলাকায় বিয়ে শাদীর সমন্ধ আসতো না।খড়া মৌসুমে অসংখ্য গর্ত আর ধুলো বালি এবং বর্ষাকালে সড়কগুলো হাটু পানি,কাদায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। একই গ্রামের আব্দুল ওহাব বলেন,সড়কের  দুই স্তর বিশিষ্ট সোলিং করায় এলাকাবাসী অনেক খুশী।


আমরা এলাকাবাসী ধন‍্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে। 


রনচন্ডী ইউনিয়নের বাফলা গ্রামের আহসান হাবিব বলেন, ইতিপূর্বে ইউনিয়ন পরিষদ কর্মসূচির পাশাপাশি এলাকাবাসি ওই সড়কে বিনা পারিশ্রমিকে মাটি কেটে দিয়েছে। বর্তমানে সড়কটি হিড়িংবন করায় যাতায়াত ব‍্যবস্থায় এক নতুন দ্বার উন্মোচন হয়েছে। কাজের মান নিয়েও এলাকাবাসী খুশি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার বলেন, ইতিপূর্বে কাবিটার বরাদ্দ দিয়ে মাটি ভরাট করতো।  বর্ষাকাল আসলেই  চলাচলের অনুপোযোগী হয়ে পড়ত।এতে সরকারী অর্থ খোয়া যেত। সড়কের কাজ শতভাগ করেও মাঠ পর্যায়ে সাদৃশ‍্য হতো না।


 উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ  চেয়ারম্যানের সাথে পরামর্শ ক্রমে কাবিটা প্রকল্পের অর্থায়নে সড়ক সিসি করণ, এইচ বিবি করণ ও মাটি ভরাটের কাজ করা হয়েছে।নতুন এই পদ্ধতিতে সড়ক সংস্কারে পথচারীরা যাতায়াতে দীর্ঘস্থায়ী সুফল ভোগ করবে।


কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ আবুল কালাম বারী পাইলট বলেন ,গ্রাম শহরের সড়কে পরিনত হবে এটা মাননীয়  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এমন অঙ্গীকার আজ বাস্তবে রূপ নিয়েছে।উন্নয়ন মুখী সরকারের যুগান্তকারী পদক্ষেপে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হচ্ছে।

এলাকার খবর