শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে রাতের আধারে মোতায় (পাটি তৈরী উপকরণ) আগু দিয়েছে দুর্বৃত্তরাঃ




নীলফামারী জেলা প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সদর ইউনিয়নের ৪ নং ছিটরাজীর গ্রামে রাতের আধারে মোতা'য় (পাটি তৈরীর উপকরণ )আগুন লাগিয়ে পুড়ে ফেলার অভিযোগ উঠেছে।এতে এক লক্ষ টাকার ক্ষতির সাধন হয়েছে বলে জানা গেছে।


ঘটনাটি ঘটেছে গত রাত ভোর ৪ ঘটিকায় মোতার মালিক ফেরদৌস আলম দেখার জন‍্য বাহিরে গেলে আগুন দেখতে পায়। তার আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।তিনি মৃত‍্যু মোসলেম উদ্দিনের ছেলে।


পারিবারিক সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে মোতা'র গাছ  কেটে পাশ্ববর্তী জমিতে শুকাতে দেয়।পূর্ব শত্রুতার জের ধরে মোশফেকুর ও তৌফিকুর রহমান একই গ্রামের পিতা মৃত‍্যু মকবুল হোসেনের ছেলে আগুন লাগিয়ে দিয়ে পালাতে থাকিলে মোতা'র মালিক ভুক্তভোগী ফেরদৌস আলম টর্চ লাইটের আলোতে দেখতে চিৎকার চেচামেচি শুরু করে।


তিনি আরও অভিযোগ করে বলেন, গত ২৫ ফেব্রুয়ারী -২১ আমার বাড়ীর বেড়ায় কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।এই পূর্ব শত্রুতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ১৮ সালে আমার মেয়েকে পালিয়ে নিয়ে গেছে অভিযুক্তের বড়ভাই রেজাউল ইসলাম।আজ অবধি আমার মেয়ে কে খুঁজে পাইনি। তখন থেকে আমাকে বিভিন্ন ভাবে মামলা হামলা দিয়ে হয়রানী করে আসতেছে। আমি একজন অসহায় শান্তি প্রিয় খেটে খাওয়া মানুষ। আমার উপর হয়রানী মূলক মিথ‍্যা মামলা করেছে আদালতে যা চলমান আছে।আমি আমার ক্ষয় ক্ষতির জোড়  দাবী করছি।


এ বিষয়ে অভিযুক্ত মোশফেকুরকে ফোনে পাওয়া যায়নি।

কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে ব‍্যবস্থা নেয়া হবে।

এলাকার খবর