শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে ১৪৪/১৪৫ অমান‍্য করে ফের গভীর রাতে জমি জবরদখলের চেষ্টাঃ আটক ৩

 



নীলফামারী জেলা প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রামে ভোগ দখলী জমি১৪৪/১৪৫ ধারা অমান‍্য করে গভীর রাতে ফের জবরদখলের অভিযোগ উঠেছে।


গতরাত ৩ জুন-২০২১ দিবাগত রাত আনুমানিক দেড় ঘটিকায় ভাড়াটিয়া সংঘবদ্ধ ভাবে ১৪৪/১৪৫ ধারা অমান‍্য করে জমিতে প্রবেশ করিয়া জবরদখলের চেষ্টা করে।


এ সময় জমির মালিক ভুক্তভোগী আ.ন.ম রুহুল ইসলামের ছেলে মোঃ রাশেদুজ্জামান রাশেদ জাতীয় সেবা ৯৯৯ ফোন দিলে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে তারা পালিয়ে গেলে সন্দেহভাজন ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়।বিজ্ঞ আদালতে প্রেরণ করন।উক্ত জমির বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে।যাহার নং ২৯/২১


ইতিপূর্বে গত ১০/৩/২০২১ ও ৩০ মে -২০২১ তারিখে জমিতে লাঠি সোঠা নিয়ে সুসজ্জিত হয়ে অনুপ্রবেশ করে এবং জমিতে থাকা ভুট্রার গাছ উপড়ে ফেলে ও পদদলিত করিলে জাতীয় সেবা ৯৯৯ ফোন দেয়। কিশোরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছলে মারামারি নিয়ন্ত্রনে আনে এবং ভুয়া মালিকানা দাবীদার আনোয়ার হোসেন আনু ও ছানারুল ইসলাম ছানার নামীয় দুই ভাইকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। তারা একই গ্রামের কবিরাজ পাড়ার মৃত‍্যু খেরু মামুদের ছেলে।


উক্ত জমির তফসিল অনুযায়ী ৮১ বছর ধরে ভোগ দখলীয় সম্পত্তি। যাহার মৌজা : পানিয়াল পুকুর,জেএল নংঃ ১৪,খতিয়ান নংঃ৬০,৬৬,৬৭

দাগ নং: ৫৯৯৩ জমির পরিমান ১ একর ৮ শতক।


 এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, জাতীয় সেবা ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বলে জানা গেছে।

এলাকার খবর