নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ৫ জুন -২০২১ শনিবার, সকাল ১১ টায় কিশোরগঞ্জ ডাকবাংলো মাঠে প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা.রোকসানা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট শাহ। উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা জাতীয় পার্টীর আহবায়ক ও এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন,কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, উপজেলা জাতীয় পার্টীর সদস্য সচিব আব্দুর রশিদ, প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ মাহফুজার রহমান, সম্প্রাসারন অফিসার ডাঃ মফিজুল ইসলাম, ভেটেরিনারি অফিসার ডাঃ নাহিদ সুলতান, বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যান আতাউল রহমান শাহ দুলু, বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান, চাঁদখানা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজার রহমান হাফিসহ আরও অনেকে।
