শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

রাজু বাচাঁর আকুতি জানিয়েছে সমাজের বিত্তশালীদের কাছে

 


নীলফামারী প্রতিনিধিঃ


শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার দৃপ্ত প্রত‍্যয় নিয়ে শিক্ষকতা পেশায় নিজেকে সম্পৃক্ত করে উজার করে দিলেন যৌবনের অনেকটা অংশ।কিন্ডার গার্টেন স্কুলে কতোই বা বেতন পান?

নিয়তির নির্মম পরিহাস কিডনীজনিত রোগে তিনি নিজেই বদলে গেলেন।এখন প্রতিদিন তার চোখেঁ মুখে মৃত‍্যুর প‍্রতিচ্ছবি ভেসে উঠে।


রাজু বেচেঁ থাকার তীব্র আকাঙ্খা নিয়ে সমাজের বিত্তশালী ভাইদের কাছে জোড়ালো আবেদন জানিয়েছেন।রাজুর শুধুই চাওয়া তিনি বাচঁতে চায়।


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উঃ দুরাকুটি নান্নুর বাজার গ্রামের বাসিন্দা মরহুম মোজাম্মেল হক এবং রেজিয়া বেওয়া দম্পত্তির একমাত্র ছেলে রাজু আহম্মেদ।


এরই মধ্যে তিনি আক্রান্ত হন কিডনীজনিত রোগে। তাঁর দুটি কিডনিই ড্যামেজ হয়ে যায়।

একমাত্র ছেলের জীবন বাঁচাতে মা রেজিয়া বেওয়া তার একটি কিডনি ছেলেকে দেন। আর একটি কিডনী ক্রয় করে রাজুর অপারেশন করা হয় ভারতের চেন্নাইয়ের ভেলর হাসপাতালে। এতে তাদের খরচ হয় প্রায় ২০ লাখ টাকা। রেজিয়া বেওয়া একমাত্র ছেলের জীবন বাঁচাতে তার সহায় সম্বল টুকু বিক্রি করে ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করেন।


কিন্তু কে জানে কেনা কিডনী টিই অকার্যকর হতে চলেছে।বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেফ্রোলজি বিভাগে মৃত‍্যুর সাথে পাঞ্জা লড়ছেন।


ডাক্তার বলেছেন আবারো কিডনী প্রতিস্থাপন করতে হবে। এতে প্রায় ১৫  লাখ টাকার প্রয়োজন। এত টাকা জোগার করা তার বিধবা মায়ের পক্ষে সম্ভব নয়। তাই তার মা রেজিয়া বেওয়া দেশের বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন করেছেন।


রাজুকে সাহায্য পাঠানোর ঠিকানা রুপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখা, নীলফামারী। 

সঞ্চয়ী হিসাব নম্বর ৪২৯১০১০০১৮২৮৩ প্রয়োজনে নগদ নম্বর ০১৭২৩৩১৬০৮৪।

এলাকার খবর