শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে জেলা চেম্বার অফ কমার্সের মাস্ক বিতরণ

 



নীলফামারী প্রতিনিধিঃ


চলমান মহামারী করোনা প্রাদুর্ভাবে কোভিড-১৯ প্রতিরোধ ও জনসচেতনতায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাস্ক বিতরণ করা হয়েছে।


১৯ জুলাই -২০২১ দুপুর ১২ ঘটিকায় নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বাস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী-৪ আসনের এমপি প্রতিনিধি ও কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রেজাউল আলম স্বপন, সদস্য সচিব রশিদুল ইসলাম রশিদ, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি ইদ্রিস আল আজাদ, সাঃ সম্পাদক রেজাউল করিম রেজা। এ সময় ওসি আব্দুল আউয়াল বলেন, সাধারণ জনগন এখনো মাস্ক ছাড়াই চলাফেরা করে।অন্তত পরিবার পরিজনের কথা ভেবে সাবধানে চলাফেরা করা উচিৎ।


রেজাউল আলম স্বপন বলেন, প্রতিনিয়ত করোনা রোগীর সংখ‍্যা বেড়েই চলছে। নাম প্রকাশের ভয়ে তারা টেষ্ট করার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে।

এলাকার খবর