স্টাফ রিপোর্টাসঃ
নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলাধীন ১নং বড়ভিটা ইউপির চেয়ারম্যান জনাব আলহাজ্ব ফজলার রহমান করোনা মহামারীর কবল থেকে রক্ষা পাবার নিমিত্তে মুসলমান সম্প্রদায়ের মানুষদের মাঝে পবিত্র ঈদ- উল-আযাহারের নামাজ আদায় করতে স্বাস্থবিধি নিশ্চিত করনের নিমিত্তে ইউনিয়ানের প্রতিটি মসজিদে পৌচ্ছে দিলেন মার্স্ক।একই সাথে সকলকে সামাজিক দুরত্ব মেনে নামাজ আদায় করার আহ্বানও জানান তিনি।
মসজিদ পর্যবেক্ষণ কালে দেখা যায় তিনি প্রতিটি মসজিদে সঠিকভাবে দেখভাল নিশ্চিত করার মাধ্যমে দায়িত্বরত মসজিদের ইমাম,মোয়াজ্জিনদের সকল প্রকার স্বাস্থবিধি মেনে নামাজ পড়ার আহ্বান জানান।একই সাথে সাধারন মোছল্লিদের কোরবানির বর্জ্য নির্দিষ্ট জায়গায় ফেলার নির্দেশ দেন।স্থানীয় মসজিদ বড়ভিটা পশ্চিমপাড়া কেন্দ্রিয় মসজিদের ইমাম জনাব মোঃআব্দুর রহিম বলেন,"চেয়ারম্যান সাহেব সাধারন মানুষদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করনের লক্ষে আমাদের মার্স্ক দিয়েছেন,তিনি আমাদের মসজিদ পর্যবেক্ষণ করে আমাদের সকল প্রকার নির্দেশনা মেনে নামাজ আদায় করার কথাও জানিয়েছেন।ইনশাআল্লাহ আমরা তা মেনে আমাদের ঈদের জামাত আদায় করবো।"
