জলঢাকা(নীলফামারি) প্রতিনিধিঃ
পারিবাকি শত্রুতা আর কলহের জের ধরে একই পরিবারের সদস্যদের মাঝে ঝগড়া বিবাদ এযেন প্রাচীন রীতির ধারাবাহিক প্রচলন।এমনি প্রতিক্রিয়া দেখা যায় নীলফামারির জলঢাকা উপজেলাধীন আরাজী শিমুলবাড়ির ডিয়াবাড়ি বাজারে সম্পত্তি সংক্রান্ত জেরএ প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মাসুদ রানা (৩৫) বর্তমানে তিনি জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাবস্থায় রয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বেলা অানুমানিক সাড়ে ১১ টায় উপজেলার শিমুল বাড়ি ইউনিয়নের ডিয়াবাড়ি বাজার চত্তরে। স্থানীয়রা জনান, আল-মামুদ এর সঙ্গে তার আপন ভাই বোনদের দীর্ঘদীন যাবতো সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে অাসছে। সেই বিরোধের জের ধরে গত ৩০ জুলাই সকালবেলা মাসুদ রানা ওতার আর একভাই মোঃমাহবুব হাসান মোটর সাইকেল যোগে নীলফামারির উদ্দেশ্যে যাচ্ছিলেন এরি সুযোগবোধে প্রতিপক্ষ আল মামুদ(৩৫),সালমা আক্তার(৩০),লাভলু মিয়া(৪০),আব্দুর সামাদ(৬৫) সঙ্গবদ্ধ হয়ে দিনের বেলায় ভ্যানগাড়িতে এসে ডিয়াবাড়ি বাজারে একটি মার্কেটের সামনে চলন্ত মোটার যানে থাকা মাসুদ রানা এবং মাহাবুব কে আতঙ্কিত ভাবে এলোপাথারি মারধর ও যখম করেন।প্রতক্ষদর্শী ঐ মার্কেটের মালিক আতাউর রহমান জানান আমরা সবাই এখানে ছিলাম মাসুদ রানা ওতার ভাই মাহাবুব মোটরসাইকেল যোগে নীলফামারির দিকে যাচ্ছিলেন অপর দিক থেকে পূর্ব পরিকল্পনা মোতাবেক আল-মামুদ সহ ৪ জন মিলে আতঙ্কিত হামলা করেন মাসুদ রানাদের উপর।তৎক্ষানাত আমরা সবাই যেখানে গিয়ে তাদের সেভ করি এসময় প্রতিপক্ষের হাতে কি জাতিয় অস্ত্র ছিলো জানতে চাইলে তিনি তা বলতে অনিহা প্রকাশ করেন।এছাড়া তাদের দাবিকৃত সম্পত্তির উপর আদালতে ১টি মামলা চলমান যার পক্ষ ঐ হামলাকারিরা।হামলার শিকার মাসুদ রানার দাবি আদালতে মামলা চলমান অবস্থায় প্রতিপক্ষরা পেশিশক্তি ও ক্ষমতার অপব্যবহার দেখিয়ে সম্পত্তি দখলের চেষ্টা অব্যাহত রেখেছে। মুহুর্তের মধ্যে তারা আমার ও আমার পরিবারের সদস্যদের উপর মারাত্মক ক্ষতি সাধন করতে পারে। আমি আইন প্রয়োগকারী সংস্থার কাছে জীবনের নিরাপত্তার দাবি জানাচ্ছি।
