নীলফামারী প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কিশোরগঞ্জ - সৈয়দপুর আসনের সর্ব স্তরের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার।চলমান সংকটে সবাইকে মাস্ক পড়ার, নিরাপদে থাকার ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান এবং নির্বাচনী এলাকার প্রাণপ্রিয় মানুষগুলো প্রতি রইল ঈদের শুভেচ্ছা জানান।
তাদের জীবনে বয়ে আনুক অনাবলি সুখ, শান্তি ও সমৃদ্ধি। সেই সাথে মহান সৃষ্টিকর্তা যাতে করোনা আক্রান্ত থেকে কিশোরগঞ্জ- সৈয়দপুর বাসীসহ সারাদেশের মানুষকে নিরাপদ ও সুস্থ রাখে সে প্রার্থনা করেন। স্বাস্থ্যবিধি মেনে সকলকে পবিত্র ঈদ-.উল-আযহা পালনে সবাইকে অনুরোধ জানান এবং কোরবাণীর বর্জ্য পরিষ্কার করার আহবান জানান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।
অপর এক বার্তায় কিশোরগঞ্জ উপজেলার সর্ব স্তরের জনগনকে পবিত্র ঈদ-উল আযহা শুভেচ্ছা জানিয়েছেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম, এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন, সহকারী কমিশনার ভুমি রাকিবুজ্জামান রাকিব, কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সাঃ সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু।
