নীলফামারি জেলা প্রতিনিধিঃ
কোভিড ১৯ এর দ্বিতীয় ঢেউ থেকে মুক্তি নিমিত্তে গোটা দেশ ব্যাপি চলছে কঠোর লকডাউন।কঠোর লকডাউনের এই দিনেও চলমান করেছে করোনা টেষ্ট এর পিসিআর ল্যাপগুলো।গত ২৪ ঘন্টায় নীলফামারির কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্ক এ ৪ জনের দেহে করোনা টেষ্ট করে একজনের দেহে করোনা পজেটিভ মিলেছে বলে জানান দায়িত্বরত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফি মাহমুদ।আক্রান্ত রোগী উপজেলার কিশোরগঞ্জ থানা পাড়ার বাসিন্দা মোঃ আলাউদ্দিন সরকার (৫৫) এর ছেলে মোঃ রিপন ইসলাম (২৬)।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা আরও জানিয়েছেন গত ০৩ জুলাই পর্যন্ত উপজেলায় কোভিড ১৯ এ পজেটিভ রোগীর সংখ্যা ৯৫ জন,হোম কোয়ারেন্ট এ রয়েছেন ০৭ জন,করোনা থেকে সুস্থ্য হয়েছেন ৮১ জন এবং এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন ০২ জন বলেও জানান তিনি।একই সাথে তিনি জানান,আগামীদিনে স্বাস্থবিধি এবং সামাজিক দুরত্ব না মেনে চললে কিশোরগঞ্জ উপজেলায় এই কোভিড ১৯ এর ভয়াবহতা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে বলে জানান তিনি।
