নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সরকারী ডিগ্রী কলেজ সংলগ্ন নিরাপদ বৃদ্ধাশ্রমে নিজের লালন পালন করা খাসী ঈদ-উল-আযহা'র শুভেচ্ছা স্বরুপ দান করলেন সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম।
২০ জুলাই -২০২১ রাত ১১ ঘটিকায় কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক সাজেদুর রহমান ও অসহায় পিতা-মাতা'র হাতে এই খাসী তুলে দেন।
এ সময় অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, চলমান সংকটে সকল স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করুন। নির্দিষ্ট স্থানে কোরবাণী করুন এবং পরিচ্ছন্নতা বজায় রাখুন।
