শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

নীলফামারীর কিশোরগঞ্জে ৩ জনের দেহে করোনার নমুনা টেষ্ট করে ৩ জনেই পজেটিভ

 


নীলফামারি জেলা প্রতিনিধিঃ


মরন ব্যাধি করোনার ছোবল আজ যেন দাঁড়িয়ে রয়েছে প্রতিটি ঘরের সদর পানে।নাজানি কখন এই ছোবলের কবলে পড়তে হয় নিজেকে এমন হতাশা আর সন্দিহীনতা আজ প্রতিটি মানুষের মনে মনে। আজ ০৭ জুলাই (বুধবার) নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে ৩ জনের দেহ থেকে রেপিড এন্টিজেনের মাধ্যমে করোনার নমুনা সংগ্রহ করে পরিক্ষা করা হলে ৩ জনের দেহেই করোনার পজেটিভ রিপোর্ট আসে বলে জানান কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফি মাহমুদ।


আক্রান্তরা হলেন উপজেলার কেশবা গ্রামের দেলোয়ার হোসেন (৪০), মাগুড়া পাটোয়ারি পাড়ার লিখন ইসলাম (৩৫), চাঁদখানা ইউপির হাবিবুল্লাহ (২৯)। কথা হলে জানা যায়, কয়েকদিন যাবত জ্বর, সর্দি আর মাথাব্যথা এসকল উপসর্গ নিয়ে তারা গ্রামীন হাতুড়ে ডাক্তারদের কাছ থেকে পরামর্শ গ্রহন করে ওষুধ সেবন করতে থাকেন পরিস্থিতি স্বাভাবিকের থেকে খারাপের দিকে যেতে থাকলে অদ্য সকাল ১০ ঘটিকায় তারা কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্ক এ আসেন করোনা টেষ্ট করাতে পরবর্তীতে তারা জানতে পারেন তাদের দেহে করোনার পজেটিভ রিপোর্ট আসছে।


স্বাক্ষাৎকালে জানতে চাইলে এতদিনে কেন করোনা টেষ্ট করাননী বললে, রোগীরা বলেন ভয়ে ছিলাম, তাছাড়া গ্রামেতো একটা সোরগোল আছেই আবার যদি জানে করোনা হইছে তবে বাড়ির উঠানেও বের হতে পারবোনা বলে জানান তারা।বর্তমানে তাঁরা তাদের নিজেদের বাড়িতে হোম কোয়ারেন্টেইন এ আছেন বলে জানান দায়িত্বরত এই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

এলাকার খবর