নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে আওয়ামী মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা ইসলামিক ফাউন্ডেশন (মউশিক) শিক্ষক কল্যাণ পরিষদে নীলফামারী ৪ কিশোরগঞ্জ সৈয়দপুর আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলের ঈদ শুভেচ্ছা ২০,০০০ টাকা প্রদান করেন।
আজ ২০ জুলাই-২০২১ বিকাল ৫ঃ৩০ ঘটিকায় এমপি প্রতিনিধি ও উপজেলা জাতীয় পার্টীর আহবায়ক রেজাউল আলম স্বপনের বাস ভবনে এই ঈদ শুভেচ্ছা প্রদান করেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ ও সাঃ সম্পাদক শাহ আলী'র হাতে।
পরিশেষে রেজাউল আলম স্বপন সকল স্বাস্থ্য বিধি মেনে পরিবার পরিজন নিয়ে ঈদ-উল-আযহা উদযাপন করার আহবান জানান।
