নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেস ক্লাব কিশোরগঞ্জ উপজেলা শাখা।
আজ রবিবার (১ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার কক্ষে ফুলের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেস ক্লাব কিশোরগঞ্জ উপজেলা শাখা'র আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব ইয়ামিন কবির স্বপন, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক কিশোরগঞ্জের আলো’র সম্পাদক ও প্রকাশক আদর আলী, দৈনিক আলোকিত সকাল এর স্টাফ রিপোর্টার এস এম চয়ন, সাংবাদিক সবুজ মিয়া, সাহেব আলী, লিওন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল। নবাগত নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী বলেন, কিশোরগঞ্জের মানুষ খুবই সহজ সরল।সকলের আন্তরিক সহযোগীতায় প্রশাসনিক বান্ধব উপজেলা গড়তে চাই।
