শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে কোভিট ১৯ করোনা ভাইরাস প্রতিরোধ মূলক পন‍্য বিতরণ

 





নীলফামারী প্রতিনিধিঃ


নীলফামারী জেলা পরিষদের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধ মূলক মাস্ক, সাবান, স‍্যানিটাইজার বিতরণ করা হয়েছে।


আজ ১২ আগস্ট বিকাল ৪ ঘটিকায় ডাকবাংলো চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নীলফামারী জেলা পরিষদ সদস‍্য ফারুক হোসেন মিথুন, উপজেলা ভাইস চেয়ারম‍্যান রবিউল ইসলাম বাবু সহ আরো অনেকে।।


উপজেলার সাধারণ মানুষের মধ‍্যে মাস্ক, হ‍্যান্ড স‍্যানিটাইজার, সাবান ৬২৫ জনের মাঝে বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব‍্যে বলেন, স্বাস্থ‍্য বিধি মেনে চলার এবং মাস্ক পরিধান করে চলাফেরা করার আহবান জানান।

এলাকার খবর