নীলফামারী প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল করেছে উপজেলা বিএনপি।
১৬ আগস্ট সোমবার সাব রেজিষ্টার জামে মসজিদে বাদ আছর অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব দেলোয়ার যুগ্ম আহবায়ক তারিকুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইবনে সাইদ সুজন সহ বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মী।
