নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) দুপুর ১২ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী- ৪ ( সৈয়দপুর- কিশোরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, এমপির প্রতিনিধি ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রেজাউল আলম স্বপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল,বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান,কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ,নিতাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক, গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
