শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

বাংলাদেশ ছাত্রলীগ বড়ভিটা শাখার আয়োজনে আলোচনা সভা এবং মিলাদ মাহফিল অনুষ্টিত



মোঃ আশরাফুল ইসলাম রাজু

নীলফামারি জেলা প্রতিনিধিঃ


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎবার্ষিকী, জাতীয় শোক দিবস ও শোকের মাস আগস্ট উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ বড়ভিটা ইউনিয়ন শাখার আয়োজনে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৪ আগষ্ট) বিকাল ৪ টায় বড়ভিটা ইউনিয়ন পরিষদ হল রুমের সামনে উদ্বোধক বাংলাদেশ ছাত্রলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ মাইনুল আরেফিন সপুর মাধ্যমে বঙ্গবন্ধুকে গভীরভাবে স্মরণ করার লক্ষ্যে এ শোক সভা অনুষ্ঠিত হয়।বড়ভিটা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ মিলন মিয়ার সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বেনজির আহমেদ, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বড়ভিটা ইউনিয়ন শাখা।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বড়ভিটা শাখার সাধারন সম্পাদক জনাব মোঃ ইউনুছ আলী,বাংলাদেশ আওয়ামী লীগ সেচ্ছাসেবক লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জনাব শ্রী পতিরাম রায়।



এসময় প্রধান অতিথি জনাব মোঃ বেনজির আহমেদ বলেন,কোনো বাঙ্গালী নিজেকে বাঙ্গালী হিসেবে দাবী করতে পারে না যদি না জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মগাথা না জানে যদি কেউ না জানে এটা তার রাজনৈতিক অপরাধ।এই মহান মানুষটিকে অবহেলায় সৎকার করা হলো, তাকে দাফন করা হলো বাংলাদেশের প্রান্তিক জনপদে, কারন খুনীরা বুঝেছিলো এই মানুষটিকে হয়তো কিছুদিনের জন্য চাপা রাখা যাবে কিন্তু সারাজীবন চাপা রাখা যাবে না।বঙ্গবন্ধুকে ২১ বছর নিষিদ্ধ করে রাখা হয়েছিলো কিন্তু আমরা জানি সকল মানুষকে কিছু সময়ের জন্য কিংবা কিছু মানুষকে সকল সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায় কিন্তু সকল মানুষকে সকল সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায় না।তাই জাতীর পিতার রক্তের দাবীদার জননেত্রী শেখ হাসিনা ২১ বছর পর বাঙ্গালীর ম্যান্ডেট নিয়ে হাজির হয়েছেন ৪বার ক্ষমতায় এসে ইতিহাস সৃষ্টি করেছেন।




এসময় বাংলাদেশ ছাত্রলীগের অতন্তপ্রহরী বড়ভিটা ইউনিয়ন শাখার সদস্য মোঃ রায়হায় মিয়া তার বক্তব্যে বলেন,জননেত্রী শেখ হাসিনা কালো আইন বাতিল করে জাতীর পিতার অধিকাংশ খুনীদের বিচার করেছেন অধিকাংশের দন্ড কার্যকর করা হয়েছে।বিশ্বের যেকোন প্রান্তে থেকে তাদের খুঁজে এনে বিচার কার্যকর করা হবে।আমরা গভীর ভাবে বিশ্বাস করি জাতীর পিতার যে খুনীরা বিদেশে পালিয়ে আছে অতিদ্রুত তাদের দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে। 




বড়ভিটা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মিলন মিয়া তার বক্তব্যে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্ট নির্মমভাবে হত্যার শিকার হওয়া তার পরিবারের সকল সদস্যদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন।তিনি বলেন সেদিন ১৮টি বুলেটে বিদ্ধ হয়েছে একটি বুক যে বুক সারাজীবন আগলে রেখেছে বাঙ্গালী জাতিকে। সে লাশ বহন করার ক্ষমতা বাঙ্গালী জাতির নেই। এসময় তিনি ১৫ ই আগস্টের সকল খুনী এবং এর নেপথ্যে যারা জড়িত তাদের সবার বিচার দাবি করেন।


উক্ত শোক সভায়,বড়ভিটা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বঙ্কিম চন্দ্র রায়ের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নীলফামারি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শিল্পী রানী রায় সহ বড়ভিটা ইউনিয়ন শাখার সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক মামুন অর রশিদ(মামুন),মোঃ শরিফুল ইসলাম,ছাত্রলীগ কর্মী মমিনির রহমান,বাবু মিয়া,জাদব চন্দ্র রায়,মঞ্জুরুল ইসলাম,সুজন অধিকারী,আইনুল হক সহ অন্যান্যরা।

এলাকার খবর