শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে পৈতিক সম্পত্তি জবরদখলের চেষ্টায় ধান ক্ষেত মাড়াই

 


নীলফামারী প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পূর্ব দলিরাম কাকেয়ারপাড় গ্রামের লওয়ার  আলী ও শাহাব উদ্দিনের বিরুদ্ধে পৈতিক সম্মতি জবরদখলের চেষ্টায় ধান ক্ষেত মাড়াইয়ের অভিযোগ উঠেছে।


এলাকাবাসী সূত্রে জানা যায়, খতিয়ান ৯৩৪ দাগ নং ৫৫২ ১৯ ও ৫৫৩ দাগে ৯০ শতক মোট ১ একর ৯ শতক জমি পৈতিক সূত্রে প্রাপ্ত হোন ফয়জার রহমান,ফরহাদ হোসেন ও শাহীনুর রহমান। তারা মরহুম জালাল উদ্দিন (দালাল বকসের ছেলে।

দীর্ঘ দিন যাবৎ উক্ত সম্পত্তি ভোগ দখল করে আসিতেছে।


গত ২২/৮/২০২১ ইং তারিখে দুপুর ১২ লওয়াব আলী ও শাহাব উদ্দিন অনাধিকার প্রবেশ করে ট্রাক্টর দিয়ে প্রায় ২০ শতক জমির ধান ক্ষেত মাড়াই করে এবং জমিতে থাকা টিনের ঘরের বেড়া ও খড়ের ঘর ভাংচুর করিয়া মাটিতে ফালায় দিয়ে জমিতে থাকা টিউবওয়েল উফরে নিয়ে নিয়ে যায়। 


উক্ত জমির মামলা বিজ্ঞ আদালতে দীর্ঘ দিন যাবৎ চলার পর ১৭/৯/২০ সালে রায় পান।এস এ  মূলে জমির মালিক আজিম উদ্দীন। তার অবর্তমানে সি এস মূলে  উক্ত জমির মালিক তার ৪ ছেলে আজিম উদ্দিন, খেরু মামুদ, দালাল বকস ও নছিম মামুদ মালিক প্রাপ্ত হন।


পারিবারিক করজ বশত আজিম উদ্দিনের অবর্তমানে আহেলা, জেন্নাতোন ও আজলা বেগম, খেরু মামুদ ও নছিম মামুদ সহ তাদের ওয়ারিশ গন দালাল বকসের কাছে বিক্রয় করেন।আজিম উদ্দিনের নাবালিকা মেয়ে আজলা বেগম ১৯/৭/১৯৭০ সালে সাড়ে ২৭ শতক জমি সাব দলিল করে জমি বুঝিয়ে দেন।আজলা বেগম সাবালিকা হওয়ার পর ২০০৮ সালে লওয়াব আলী পিতা খায়রুল ইসলামের কাছে ২৪ শতক জমি একই দাগে বিক্রয় করেন।

এলাকার খবর